রাসা কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট

রাসা কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত একটি আত্ম-উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিষ্ঠান।

কার্যক্রমের বিবরণ
Video

রাসা কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট  একটি আত্ম-উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিষ্ঠান। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই অঙ্গপ্রতিষ্ঠানটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেয়া, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই ইনস্টিটিউটের বিশেষত্ব হলো—এখানে নারী ও পুরুষদের জন্য সম্পূর্ণ পৃথক পরিবেশে এবং উপযোগী পাঠক্রমে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। মেধাবী ও অপ্রতুল সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে, যার মাধ্যমে তারা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

এই ইনস্টিটিউট দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে দেশের বেকার সমস্যা লাঘব এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি কার্যকর মাধ্যম হিসেবে ইতোমধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শুরু করেছে।

মেয়াদ

  • বার্ষিক এবং স্থায়ী প্রকল্প

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

  • আত্মকর্মসংস্থান সৃষ্টি
  • উদ্যোক্তা তৈরি
  • উপকারভোগীকে স্বাবলম্বীকরণ
  • উপকারভোগীর মাধ্যমে আরো মানুষকে স্বাবলম্বী করা

উপকারভোগী

  • দক্ষতা ও অভিজ্ঞতা আছে, কিন্তু অর্থের অভাবে বাস্তবায়ন করতে পারছেন, এরূপ দরিদ্র জনগোষ্ঠী

ব্যয়ের খাত

  • উপকরণ ক্রয়
  • পরিবহন
  • সার্বিক ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

  • ৬৪ জেলা

শামিল হোন সবুজ পৃথিবী গড়ার উদ্যোগে

গ্যালারি

Impact Statistics

Course
  • Small Business Management
  • Smart Tailoring and Fashion Design
  • Driving Training
  • The Art of Sales and Marketing
  • Chef and Kitchen Management
  • Language and Leadership
  • Entrepreneurship in the Footwear Industry
  • The Art of Content Creation
2022
  • 42
  • -
  • -
  • -
  • -
  • -
  • -
  • -
2023
  • 179
  • 23
  • -
  • -
  • -
  • -
  • -
  • -
2024
  • 496
  • 179
  • -
  • -
  • -
  • -
  • -
  • -
2025
  • 328 (Ongoing)
  • 179 (Ongoing)
  • 95 (Ongoing)
  • 79 (Ongoing)
  • 36 (Ongoing)
  • 139 (Ongoing)
  • 45 (Ongoing)
  • 30 (Ongoing)
Total 1750 (Ongoing)